1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বেলকুচি প্রেসক্লাবে এক যুগের বেশি সময় ধরে নির্বাচনহীনতা, কমিটি পুনর্গঠনের দাবি

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি প্রেসক্লাব দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কোনো নির্বাচন ছাড়াই পরিচালিত হচ্ছে। প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্বারা, যার ফলে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জন ও অসন্তোষ দেখা দিয়েছে।

বেলকুচি প্রেসক্লাবের বর্তমান সভাপতি হচ্ছেন সাইদুর রহমান, যিনি পূর্বে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে প্রেসক্লাব টিকে কুক্ষিগত করে রাখার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার সিরাজগঞ্জ শহরের ব্রাইট হেলথ হাসপাতালের আন্ডার গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার বেলকুচি প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। তার মতে, বর্তমান কমিটি প্রেসক্লাবের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং নতুন কমিটি গঠন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, ‘বেলকুচি প্রেসক্লাবে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন পরিচালনা করা প্রয়োজন, যাতে করে নতুন নেতৃত্ব আসতে পারে এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হয়।’

উল্লেখ্য যে, সাইদুর রহমান গত ৫ই আগস্ট পর্যন্ত বেলকুচি উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তৎক্ষণাৎ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রেসক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রেসক্লাবের গঠন ও পরিচালনা নিয়ে এ ধরনের সংকটের ফলে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন অনেকেই। তারা মনে করছেন, প্রেসক্লাবের একটি শক্তিশালী ও সক্রিয় কমিটি থাকলে স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

বেলকুচি প্রেসক্লাবের এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নির্দিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর