1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কাজিপুরে মোটরসাইকেলে বালুবাহী ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর – ট্রাকে বিক্ষুব্ধ কারীদের আগুন

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার রাত ৮টায় উপজেলার মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন।নিহত শিশু তাসকিন আহমেদ বগুড়ার শেরপুরের শুবলী ইউনিয়নের শালফা এলাকার শরিফুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ইসলামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে তোহা মনি (৭) ও স্ত্রী মুন্নি খাতুন (৩৫) গুরুতর আহত হয়েছেন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুন্নি খাতুনের এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মেঘাই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে রাত ৮টায় মোটরসাইকেলে করে সপরিবারে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম। এ সময় শ্যামপুর ভোকেশনাল স্কুলের কাছে পৌঁছালে পিছন থেকে ছুটে আসা একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৩৪২৩) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ আরোহীরা ছিটকে পাকা সড়কের ওপর পড়ে যান। পরে বালুবাহী ঘাতক ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাসকিন আহমেদ মারা যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার জন্য পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক বলেন, ‘মেঘাই থেকে ওই মোটরসাইকেল পশ্চিম দিক যাচ্ছিল। পিছন থেকে এসে মোটরসাইকেলকে মেরে দেয় ট্রাকটি। একজন মহিলার পা ট্রাকের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে আছে।’
কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান রবিন বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই পথে মারা যায় শিশুটি। তার মার পায়ের অবস্থা ভালো না। তাঁকে জিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।’
কাজীপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মেহেদি হাসান বলেন, ‘ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক বা সহযোগী কাউকেই আটক করা সম্ভব হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর