1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরের চোরাই গরু নিয়ে দাউদকান্দিতে আটক

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোয়ালঘর থেকে চুরি হওয়া ২টি গরু, একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত অনুমান ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড রুহিতারপাড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নাসির সরদারের (৬০) গোয়ালঘরে সঙ্গোপনে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা ২টি গরু নিয়ে যায়। গরু হারিয়ে নাছির সরদার আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোর অনুমান ৬টা ৩০ মিনিটে খবর আসে যে কুমিল্লার দাউদকান্দি থানার খালিশা এলাকায় একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে স্থানীয়রা।

পরবর্তীতে নাছির উদ্দীন স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গরু ২টি শনাক্ত করেন এবং মতলব উত্তর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। এ সময় পুলিশ চোরাই গরু, পিকআপ ও ২ চোরকে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুর আলম (২৬)। তার বিরুদ্ধে মতলব উত্তর থানা সহ বিভিন্ন থানায় ৬টি মাদক ও চুরির মামলা রয়েছে। অন্যজন কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ ছিনাইকান্দি গ্রামের বারিক বেপারী ছেলে শেখ ফরিদ (৪৭)।

এ সময় তাদের কাছ থেকে ২টি গরু (একটি লাল রঙের, একটি কালো রঙের) ও একটি লাল রঙের মিনি পিকআপ (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১৭-৯২৬৩) উদ্ধার করা হয়েছে।

নাছির সরদার বলেন, রাতের অন্ধকারে আমার গোয়ালঘর থেকে ২টা গরু চুরি করে নিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর খবর পাই গরু দাউদকান্দিতে আটক আছে। আল্লাহর রহমত আর পুলিশের তৎপরতায় আমার গরু ফিরে পেয়েছি। পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়দের সহায়তায় চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধার করা হয়েছে। আটককৃত দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর