1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

টিসিএল গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৫: বিদেশের ১০০-রও বেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

বাংলাদেশি ছাত্রছাত্রীদের বিদেশে পড়াশোনার পথ সহজ করতে রাজধানীতে আয়োজিত হচ্ছে ‘টিসিএল গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৫’। আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি ছাত্রছাত্রীদের সেবায় কাজ করা প্রতিষ্ঠান টিসিএল গ্লোবাল এই বিশেষ আয়োজনের উদ্যোক্তা। এক্সপোতে উপস্থিত ছাত্রছাত্রীরা ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার কোর্সে আবেদন করার সুযোগ পাবেন।
আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকার বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই এক্সপো অনুষ্ঠিত হবে। এখানে ছাত্রছাত্রীরা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি দেখা করতে পারবেন। তারা ছাত্রছাত্রীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে পরামর্শ দেবেন এবং তাদের প্রশ্নের উত্তর দেবেন।
এছাড়াও তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন সহায়তা এবং ফ্রি ডুওলিঙ্গো টেস্ট ভাউচার পাবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ছাত্রছাত্রীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারবেন যেখানে এমওআই গ্রহণযোগ্য। এই আয়োজনে ছাত্রছাত্রীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে দ্রুত অফার লেটার পাওয়ার সুযোগ পাবেন এবং ১০০% স্কলারশিপের সুবিধাও রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ কাউন্সেলররা ছাত্রছাত্রীদের পড়াশোনার গ্যাপ পূরণে বিশেষ পরামর্শ দেবেন। সারা বিশ্বের ২৪টি অফিসের মাধ্যমে এ পর্যন্ত ৬০,০০০-এর বেশি ছাত্রছাত্রীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে টিসিএল গ্লোবাল।
টিসিএল গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.office.com/r/ri7Lth7wGB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর