1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে এক মেম্বারের নেতৃত্বে স্বামী স্ত্রীকে মারধর অনধিকার প্রবেশ করিয়া ঘর তল্লাশি, থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার বাহাউদ্দীনের নেতৃত্বে স্বামী স্ত্রীকে মারধর প্রশাসনের অনুমতি ছাড়া নিজেরা ঘর তল্লাশি করা এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ ফেসবুকে দিয়ে তাদের মানহানিকর করার অভিযোগ পাওয়া গেছে। বোয়ালমারী থানায় অভিযোগ দায়ের করেন একই ইউনিয়নের কেশরাইল গ্রামের আজিজুল শেখের ছেলে সাদ্দাম শেখ (৩৯)। তিনি বলেন, আমি মুজুরদিয়া গ্রামের বিধবা রিনা বেগমকে ইসলামী শরীয়হ্ মোতাবেক গত চার মাস পূর্বে বিবাহ করি। সেই সূত্রে আমি আমার স্ত্রীর বাড়িতে যাওয়া আসা করি। গত ৮ সেপ্টেম্বর রাত দশটার দিকে কাজ শেষ করে আমি আমার স্ত্রী রিনা বেগমের মজুরদিয়ায় বাসায় গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা বাহাউদ্দিন মেম্বারসহ তার নেতৃত্বে মুজুরদিয়া গ্রামের কায়েম মোল্লা, মাহফুজ শেখ,নুর ইসলাম, সোহেল শেখ,সাগর শেখ,লাল চান,মুরাদ মাতুব্বর, শিমুল শেখ, শাহাদাৎ শেখ ও বেড়াদী গ্রামের জাকির হোসেনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০/১৫ জনের নামসহ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন,বাহাউদ্দীন মেম্বারের নেতৃত্বে অভিযুক্ত ১১ জন আসামি ছাড়াও ১০/১৫ জনের হাতে থাকা লোহার রড,লোহার পাইপ,বাঁশের লাঠি ও অনান্য লাঠি সোটা নিয়ে মব সৃষ্টি করে আমার নাম ধরে ডাকাডাকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এবং আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে আসামিরা আমার মাথা,বুক,পিঠ,মাজা,ঘাড়,কপালসহ বিভিন্ন স্থানে নিলাফোলা ও রক্তাক্ত জখম করে। আমি নিরুপায় হয়ে বোয়ালমারী থানা ও জয়নগর ফাঁড়িতে ফোন দিলে পুলিশ আমাদের উদ্ধার করে। সাদ্দাম আরও বলেন, রাতে কোথাও যেন পালিয়ে না যাই সেজন্য মব সৃষ্টি করে আমার ঘরের গেটে তালা দিয়ে রাখে। পরের দিন ৯ সেপ্টেম্বর বেলা ১০ টার দিকে নিজেরা গেটের তালা খুলে আমার ঘরে অনধিকার প্রবেশ করিয়া ঘরে থাকা শোকেস,ওয়ারড্রব, বাক্সে, সকল ধরনের ড্রাম,প্লাস্টিকের বোয়াম, খাটের উপর নীচে এলোপাতাড়ি কি যেন খুঁজাখুঁজি করে। কিছু না পেয়ে আমাকে পরকিয়ার বিচার করবে বলে শালিশ বসায় নিজেরা। আমার বিবাহিত বৈধ স্ত্রী হওয়ার জন্য কিছু করতে না পেরে আমাকে ও আমার স্ত্রীকে গ্রাম ছাড়া করে দেন। স্থানীয়ভাবে আমি চিকিৎসা নেই যখম গুরুতর হওয়ার জন্য ১১ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।

এ বিষয়ে অভিযুক্ত মেম্বার বাহাউদ্দীন বলেন, আমি কোন অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি ওই রাতে লোকজন দেখে এগিয়ে যেয়ে পরিবেশ শান্ত করি। আমাকে নিয়ে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তে গিয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর