1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আমরা দুর্নীতি-চাঁদাবাজি করবো না, কাউকে করতেও দিবো না : ঠাকুরগাঁও ২ আসনের জামায়াতের প্রার্থী

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

ফজলুর রহমান,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও ২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেছেন, আমরা ক্ষমতায় এলে দুর্নীতি-চাঁদাবাজি করবো না, কাউকে এসব করতেও দিবো না।

শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও ২ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী (সা) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলে, ঢাকার সমাবেশে জামায়াতের আমির লক্ষ্য জনতার সামনে কথা দিয়েছেন। এ সময় জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনাদের কি বিশ্বাস হয়, আমি যদি নির্বাচিত হই, তাহলে দুর্নীতি করবো? দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমরা খোলা আকাশের নিচে প্রাণখুলে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নাম শুনলেই ধরে রাতভর পিটিয়ে পুলিশের হাতে তুলে দিতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় হয়েছে। এটিই প্রমাণ করে যে ডাকসুর মত সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিজয় নিশ্চিত। দেশে ইসলামের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারী জেনারেল মাওলানা নুরুল আমিন। তিনি বলেন, ৫৪ বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মত-আদর্শ সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার কারণে দুর্নীতি থেকে মুক্তি পায়নি বাংলাদেশ। জামায়াত ক্ষমতায় এলে কোন এমপি-মন্ত্রী যদি দুর্নীতি করে, আমি আর ইসলামী আলোচনা করবো না। আমি আশা করছি জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব।

এ সময় ঠাকুরগাঁও ২ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম সবার নিকট ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চান।

বালিয়াডাঙ্গী উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন রংপুর-দিনাজপুর বিভাগের উলামা অঞ্চলের সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম সিদ্দিকি, ঠাকুরগাঁও জেলা উলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বী মোর্তজাবি, ঠাকুরগাঁও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর