1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে ইউপি সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করলেন এলাকাবাসী

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি সদস্যকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশাল প্রতিবাদ সভা ডেকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে এ ঘোষণা দেন বিক্ষুব্ধ এলাবাসী। ঐদিন বিকেলে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকার মুরব্বি মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সৈয়দ টুটুল হোসেন,সাবেক ইউপি সদস্য শেখ আবু সালে আহম্মেদ,শেখ আকবর আলী,মোঃ আবু জাফর শেখ,আব্দুস সামাদ মোল্লা,বিপুল কুমার চক্রবর্তী,মোঃআরশাদ মোল্লা,মোঃসাইফুল ইসলাম,মোঃরবিউল ইসলাম ও মোজাফফর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জিয়া মেম্বারের লাগামহীন অনিয়ম-দুর্নীতি,অনৈতিক,অসৌজন্যমূলক কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। টাকা ছাড়া তিনি এখন আর মানুষকে সেবা দিতে চান না। বিধবা,বয়স্ক ও গর্ভবতী ভাতা,ভিজিডি কার্ড দিয়ে তিনি মোটা অংকের টাকা নিয়ে থাকেন। এলাকার সরকারি জমি দখল করে অন্যের কাছে বিক্রি করেন। শালিশ-দরবারে ঘুষ বাণিজ্য করে মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেন। জিয়ার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ তুলে বক্তারা আরো বলেন,সে নিজে মাদক সেবন করে,মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাজে,সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু মন্তব্য করে।সামান্য ত্রুতি-বিচ্যুতিতে যাকে তাকে মারধর,নোংরা ভাষায় গালিগালাজ করে এমনকি মেরে ফেলার হুমকি দেয়। এমন জনপ্রতিনিধি আমরা চাই না। আজ থেকে জিয়া মেম্বারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। কেউ তার সঙ্গে কোন ওঠাবসা বা যোগাযোগ করবেননা। সভা থেকে জিয়া মেম্বারের দ্রুত অপসারণও দাবি করেন বক্তারা। সভায় ওয়ার্ডের দুই গ্রাম শেলাহাটি ও পাইকহাটির কয়েক শত মানুষ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর