1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজে’র মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজে’র সদস্য সচিব মনোয়ার হোসেন লিটনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এতে জেলা ও উপজেলার সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কেজিইউজে’র যুগ্ম আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম। 
তিনি বলেন,“এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই। অতীতেও সাংবাদিকদের হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছিল, এখনো করা হচ্ছে। আমরা মিথ্যা মামলার সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।”
কেজিইউজে,র যুগ্ম আহ্বায়ক, ইনডিপেনডেন্ট ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন,“সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা বন্ধ হয়নি। কখনও হামলা, কখনও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এম. হাসান ও খোরশেদ আলম সাগরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এ মামলা প্রত্যাহার করা হোক।”
সমাপনী বক্তব্যে কেজিইউজের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠ এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,“প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এসব মামলার অধিকাংশ করছে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মামলাটিও তাদেরই কাজ। তারা এখনো ক্ষমতায় আসেনি, অথচ এরই মধ্যে সাংবাদিকদের হয়রানি করছে। ২৪ পরবর্তী বাংলাদেশ আমরা এমনটি চাইনি, যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে। আমরা সাংবাদিকদের সত্য প্রকাশের অধিকার চাই।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, স্টার নিউজ এর জেলা প্রতিনিধি জুবাইর ইসলাম, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক কালবেলার চিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, দৈনিক ইনকিলাব এর চিলমারী প্রতিনিধি ফয়সাল হক, দৈনিক আমার সংবাদ এর রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কণ্ঠ এর রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর