
*ঘটনার তারিখ ও সময়:* ১৮-০৯-২০২৫ খ্রি: অনুমান ২১.১০ ঘটিকা।
*ঘটনাস্থল:* মুন্সীগঞ্জ থানাধীন চর বাংলাবাজার এলাকা।
*ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:* অদ্য ১৮-০৯-২০২৫ খ্রি: রাত অনুমান ২১.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানাধীন চর বাংলাবাজার (কাজিয়ারচর) এলাকায় মুন্সীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ থানার চিহ্নিত ও তালিকাভুক্ত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী ১। জামিল মোল্লা (৪৫) পিতা: দিলা মোল্লা সাং-চর বাংলাবাজার (কাজিয়ারচর) ২। লিটু খান(৫৫) পিতা-নুরু খান, সাং বেহেরপাড়া, উভয় থানা ও জেলা: মুন্সীগঞ্জদের গ্রেফতার করে। ধৃত ১নং আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত সজল হত্যা মামলা নং ৩১(০৮)২৪ এর ২০৭ নং আসামী। ১ নং আসামীর বিরুদ্ধে চাঁদবাজি ও মুন্সীগঞ্জ থানার বাংলাবাজার এলাকায় সংঘঠিত বিষ্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। ২নং আসামী লিটু খানের বিরুদ্ধে খুন, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আসামিদ্বয় বর্তমানে থানা হাজত আটক আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
*গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:* ক) জামিল মোল্যা(৪৫) পিতা-দিলা মোল্যা, সাং-চর বাংলাবাজার (কাজিয়ারচর) খ) লিটু খান(৫৫) পিতা-নুরু খান, সাং-বেহেরপাড়া, উভয় থানা ও জেলা-মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ।