1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে একটি দাখিল মাদ্রাসার নির্বাচন বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে স্থগিত

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্ব ভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্বাচন-২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসীসহ শিক্ষার্থী অভিভাবক সদস্য ভোটার তালিকায় অনিয়ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিভিন্ন দূর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ জালাল উদ্দিন লিখিত ভাবে নির্বাচন স্থগিত করে একটি চিঠি অত্র প্রতিষ্ঠানে পাঠান বলে প্রতিষ্ঠানের সুপার মোঃ ইলিয়াস মোল্লার মাধ্যমে জানা যায়। ১৫ সেপ্টেম্বর -২০২৫ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ স্থগিতাদেশ দেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ম্যানেজিং কমিটি নির্বাচন একই অভিযোগে স্থগিত হয়েছিল। স্থানীয় সূত্রে আরও জানা যায়, মাদ্রাসা সুপার নির্দিষ্ট একটি পক্ষকে জেতানোর জন্যই পরিকল্পিতভাবে এ ধরনের অনিয়ম করে থাকে।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রতিষ্ঠানের সুপার মোঃ ইলিয়াস মোল্লা সুকৌশলে এড়িয়ে যায়। তফসিল ফরম অনুযায়ী পূর্ব ভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় ২৪ আগস্ট -২০২৫ তারিখে তফসিল ঘোষণা করে। মনোনয়ন পত্র বিতরণ ও জমাদানের তারিখ ৩১ আগস্ট -২০২৫ হতে ২ সেপ্টেম্বর-২০২৫ পর্যন্ত সময় দেওয়া হয়।মনোনয়ন পত্র যাচাই এবং বৈধ তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর-২০২৫ এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় দেওয়া হয় ৭ সেপ্টেম্বর-২০২৫ তারিখ। ২১ সেপ্টেম্বর-২০২৫ তারিখে নির্বাচন হবে মর্মে তফসিল ঘোষণা করা হয়।
পূর্ব ভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ এর নির্বাচনের তফসিল ঘোষণা করিলে দেখা যায়, তফসিল ঘোষণার পূর্বে খসড়া ভোটার তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ না করিয়া ১৩ আগস্ট-২০২৫ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। চুড়ান্ত ভোটার তালিকা হাতে পেয়ে অভিভাবক সদস্য পদপ্রার্থী, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সরেজমিনে গিয়ে তদন্তকালে দেখতে পায় ৫ বছর আগে মৃত ব্যক্তিকে ভোটার, দ্বৈত ভোটার,একই শিক্ষার্থীর বাবা-মা উভয়ই ভোটার করাসহ বিভিন্ন অনিয়ম ও অসংগতি পরিলক্ষিত হয়।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক সদস্য ও এলাকাবাসী জানান,প্রতিবারই মাদ্রাসার সুপার এই ধরনের অনিয়ম ও দূর্নীতি করে থাকে।
মহিলা অভিভাবক সদস্য পদপ্রার্থী শিখা বেগম অভিযোগ করে বলেন, আমাকে না জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারপত্রে স্বাক্ষর করিয়ে নেন মাদ্রাসা সুপার মোঃ ইলিয়াস মোল্লা।

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, ভোটার তালিকায় কিছু অসংগতি ও জটিলতা থাকার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

মাদ্রাসা সুপার মোঃ ইলিয়াস মোল্লাকে অনিয়ম ও অসংগতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ ধরনের অনিয়ম, দূর্নীতি সম্পর্কে আমার জানা নেই বলে দায় এড়িয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর