
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এবং যৌথ বাহিনীর সমন্বয়ে ভেজাল বিরোধী অভিযানে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার ও মতলব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ আইন অনুযায়ী, মিষ্টির দোকানগুলোকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে গান্ধী ঘোষের দোকানের ২০ হাজার টাকা, ভাই ভাই নন্দ কেবিনের ১০ হাজার টাকা, ঘোষ কেবিন ৩০ হাজার টাকা, মুসলিম সুইটিস ৫ হাজার, দেলোয়ার হোটেল( দাদন ফরাজী) ৫ হাজার টাকা, পচা গোসত ফ্রিজে রাখার অপরাধে বাবুলের গোস্তের দোকানে ৫ হাজার টাকা এবং মুন্সীরহাট বাজারে আব্দুল হাই এর দোকানে ৩ হাজার টাকা ও গাজী ট্রেডার্সের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।