1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মন্দির কেনো পাহারা দিতে হবে – খন্দকার নাসিরুল ইসলাম

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী,ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর -১ তথা-(আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। মুসলমানদের মসজিদ কাউকে পাহারা দিতে হয় না। তাহলে মন্দির কেনো পাহারা দিতে হবে? এদেশে আমি যেমন একজন নাগরিক আপনি ও একজন নাগরিক। সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, নিজেদের দুর্বল ভাবলে হবে না। নিজেদের প্রতিরোধ নিজেদেরই গড়ে তুলতে হবে প্রয়োজনে সর্বপ্রকার সহায়তা আমরা করবো।
সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্যবাহী জনপদ ফরিদপুর-১। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী শান্তিপূর্ণ উৎসবরের জন্য সব ধরনের সহায়তা করবেন। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙ্গতে চাইলে উপজেলা বিএনপি তাদের প্রতিহত করবেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে—সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের শুভচ্ছা উপহার প্রদান করা হচ্ছে।

(২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার পৌর সদরের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জর্জ একাডেমী হলরুমে আয়োজিত
আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব-২০২৫ উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মোট ১২২ টা মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আঃ কুদ্দুস শেখ, সদস্য খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, জেলা যুবদলের সহসম্পাদক ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইমরান হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোয়ালমারী পৌর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, পৌর সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস, পৌর সাংগঠনিক সম্পাদক পুলক সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর