1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কর্ণফুলীতে ১৪ প্রতিমা পুজাসহ অনুষ্ঠিত হবে ২৪টি পুজা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

#মণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সজীব কান্তি রুদ্র

আকাশ শীল,কর্ণফুলী

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা।

 
গত ২১ শে সেপ্টেম্বর ঢাক আর ঢোলের  বাদ্য জানান দিল দেবী দুর্গা মর্ত্যে আর্বিভাবের ক্ষণ।  পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা মহালয়া মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথি দিয়ে শুরু হবে দেবী দুর্গার পূজার মূল আনুষ্ঠানিকতা। পরের দিন মহাসপ্তমী, ১ অক্টোবর মহাঅষ্টমী ও ২ অক্টোবর মহানবমী পালিত হবে। ৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, কর্ণফুলীতে ৫ টি ইউনিয়নে এ বছর মোট ২৪ টি পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪টি মণ্ডপে প্রতিমাপূজা এবং বাকিগুলোতে ঘটপূজা হবে। গত বছরের তুলনায় প্রতিমা পুজা কমেছে ২ টি। প্রতিমা আর  ঘট পুজা মিলে ছিল ২৪ টি অনুষ্ঠিত হবে।

 

‎কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সজীব কান্তি রুদ্র বলেন, কর্ণফুলী উপজেলায় এবার দুর্গা পুজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আমি আশাকরি এই উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা খুব জাঁকজমকপূর্ণ এবং নির্বিঘ্নে পুজা পালন করবে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মুহাম্মদ শরীফ বলেন, পূজার সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। গতবছরের মতো এবারও কর্ণফুলী থানা প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবকে পালন করার জন্য সবধরনের প্রস্তুতি শেষ করেছে।

 

কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপেন চৌধুরী বলেন, প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণ কাজ  চলমান। মন্ডপে এখনো প্রতিমা প্রতিস্হাপন করা হয়নি। আশা করছি আগামী ২৬ তারিখের দিকে শেষ হবে। শিল্পীরা দিনরাত পরিশ্রম করছেন সাজসজ্জার কাজ শেষ করতে। পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি আরও জানান, আনন্দময়  পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাদের সহায়তায় আমরা আশাকরি এই কর্ণফুলী উপজেলায় জাঁকজমকপূর্ণ ভাবে পুজা উদযাপিত হবে।

‎কর্ণফুলী উপজেলা পুজার সাধারণ সম্পাদক রাজিব শীল  বলেন, আমরা সব ধরনের আয়োজন প্রায় শেষ করেছি। আমরা এবার উপজেলায় ভালো একটা পুজা শেষ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর