1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বৃক্ষরোপণ ও লিফলেট কর্মসূচি’র মধ্য দি‌য়ে সিরাজগঞ্জের বিএনপিকে নতুনভাবে উজ্জীবিত করছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

জলিলুর রহমান জনিসিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপি’র ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দিনব্যাপী লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকাল থেকে খোকশাবাড়ি ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট ও অত্র এলাকার বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ শেষে দেশবাসীর উদ্দেশ্যে মির্জা মোস্তফা জামান বলেন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করছি।

বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার প্রতীক, আর লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে বিএনপির সুদূরপ্রসারী ৩১ দফা কর্মপরিকল্পনা। আমি চাই, আমার বাবা ও সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত সাবেক এমপি মির্জা মুরাদুজ্জামানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে জনগণের কল্যাণে কাজ করতে।

তিনি আরও বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রতি অবিচল আস্থা অর্জন করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছি। ‌সেই সা‌থে ধানের শীষকে বিজয়ী করতে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ড্যাবের সদস্য সিরাজগঞ্জ কমিউনিটি হাসাপাতালের এমডি ডাঃ আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার ও যুবদল নেতা রিপন আহমেদ, শ্রমিক নেতা নাঈম, হাবিব এবং পাপ্পু প্রমুখ।।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মির্জা মোস্তফা জামানের এ ধরনের কর্মসূচি কেবল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করছে না, বরং সাধারণ মানুষের মধ্যেও বিএনপির ভাবমূর্তি ইতিবাচকভাবে প্রতিফলিত করছে। বিশেষত, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষার উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম সাজানো স্থানীয় পর্যায়ে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর