1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

শাহে ইমরান :
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার এলাকায় চারতলা ভবনের উপর থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে বাড়ির সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় জান্নাত।

নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবার নিয়ে পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রির চারতলা ভবনের সর্বোচ্চ তলায় ভাড়া থাকতেন তারা।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারি বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে শিশুটি খেলতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”

এদিকে জান্নাতের মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। প্রতিবেশীরা জান্নাতকে শান্ত, ভদ্র ও সবার প্রিয় শিশু হিসেবে উল্লেখ করে বলেন, “তার এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর