1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পাবনা-১ আসন পূনর্বহালের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান।

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

পাবনার সাঁথিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রউফ

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বেড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির। এ সময় শত শত মানুষ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ৬৮, পাবনা-১ আসনের অধীনে থাকা বেড়ার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন কেটে সুজানগর উপজেলায় যুক্ত করেছে, যা জনগণের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত। তাদের দাবি আগের মত বেড়া-সাঁথিয়া উপজেলাকে ৬৮, পাবনা-১ আসন করা হোক। দ্রুত গেজেট বাতিল না হলে পরবর্তী পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবারের মানববন্ধনে বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সহসভাপতি সাজেদুল ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, মঈন উদ্দিন খাজাসহ ও বিভিন্ন পেশাজিবী সংগঠনের প্রতিনিধিরা।

গত ৪ আগস্ট দেশের ৩৭টি নির্বাচনী এলাকার আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর থেকেই বেড়ার মানুষ ধারাবাহিকভাবে একরে পর এক প্রতিবাদ কর্মসূচি মিছিল, মানববন্ধন, অবরোধ, হরতাল পালন করে আসছেন। গেল সোমবার পাবনা জেলা প্রসাশক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রসাশক নিকট স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর