1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাঁথিয়ায় জামায়াতের কর্মীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

পাবনা সাঁথিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রউফ

পাবনার সাঁথিয়ায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটি এ কর্মসূচিতে তাদের পাঁচ দফা দাবির পক্ষে জনগণকে জানাতে কার্যক্রম পরিচালনা করে।

সমাবেশ উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতের প্রায় ২০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোকলেছুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজু রহমান ফিরোজ, জামায়াত নেতা মোস্তফা কামাল মানিক, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, “২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করেন। পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অন্তবর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন। জনগণের ৭০ শতাংশ সমর্থন পিআর পদ্ধতির পক্ষেই। ঐক্যমত কমিশনের ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে, শুধুমাত্র একটি দল পিআরের পক্ষে নেই। ৭১ শতাংশ মানুষের মেন্ডেটকে উপেক্ষা করলে ভবিষ্যতে গণবিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা দেশের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে।”

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (প্রতিনিধি) পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর