1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে পূজা মণ্ডপ পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক: সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতকরণে আশ্বাস

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত তিনি উপজেলার নান্দুরকান্দি পূজা মণ্ডপ, রায়েরকান্দি পুজা মন্ডপ, চরপাতালিয়া প্রাণকৃষ্ণ দাসের বাড়ির পূজা মণ্ডপ’সহ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপণ প্রস্তুতি, স্বাস্থ্যসেবা এবং সড়ক নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় তিনি আয়োজক ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পূজা আমাদের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। আমরা চাই এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হোক। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করব, উৎসবের আনন্দ উপভোগের পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখুন এবং পরস্পরের প্রতি সম্মান দেখান।
তিনি আরও জানান, স্থানীয় জনগণ ও পূজামণ্ডপ উদ্যোক্তাদের সহযোগিতায় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।
সেনাবাহিনীর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল (কমান্ডিং অফিসার) মোয়াজ্জেম হোসাইন বলেন, দেশের সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মতলব উত্তরসহ চাঁদপুর জেলায় দুর্গাপূজাকে ঘিরে আমরা মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নিরাপত্তা ও জরুরি সেবার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে। বলেন, দেশের সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মতলব উত্তরসহ চাঁদপুর জেলায় দুর্গাপূজাকে ঘিরে আমরা মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নিরাপত্তা ও জরুরি সেবার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে।
এ সময় চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন বলেন, চাঁদপুর জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসি ক্যামেরা, চেকপোস্ট ও মোবাইল টিম কার্যক্রম চালাচ্ছে। উৎসবকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা শতভাগ সতর্ক।
আরোও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ৷

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস’সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর