1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

তানোর-গোদাগাড়ী ১০০টি পুজা মন্ডপ পরিদর্শনে (রাজশাহী-১) আসন প্রার্থী সুলতানুল ইসলাম তারেক

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ গোলাম রাব্বানী সফল।

রাজশাহীতে তানোর ও গোদাগাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, শৃঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে অন্তত ১০০টি মন্দিরের পূজা-মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য, কারা নির্যাতিত নেতা জনাব আ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পূজা-মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আকর্ষণীয় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন আ্যাডঃ তারেক।

পূজায় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোন সময়, কোন কারণেই ভয় পাবেন না। মনে রাখবেন—বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। বিএনপি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আমরা মিলেমিশে থাকতে চাই। আপনারা যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।”তিনি আরও বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নই হবে সবার মুক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শামসুল আলম, তানোর পৌর বিএনপির আহবায়ক মোঃ একরাম আলী মোল্লা, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবদল নেতা এস এম আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, তানোর উপজেলা তানোর উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সম্ভুনার্থ হালদার,সাধারণ সম্পাদক গনেশ, তানোর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুবদল নেতা জিয়াউর রহমান,বজলুর রশিদ,ছাত্রদল নেতা স্বাধীন, অন্তুু, মিঠুনসহ তানোর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।আলোচনা শেষে অতিথিরা প্রতিটি পুর্জা মন্ডুপে নগদ আর্থিক অনুদান ছোট বাচ্চাদের জন্য ফুটবল এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর