1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বিদায়ের সুরে রাজশাহীর পূজা মণ্ডপগুলো

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

অপু দাস, রিপোর্টার রাজশাহী

শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উল্লাস আর ঢাক-উলুধ্বনির মাঝেই আজ বৃহস্পতিবার রাজশাহীর মণ্ডপগুলোতে বেজে উঠেছে বিদায়ের সুর। মহাষ্ঠমীর পূজা, মহানবমীর অঞ্জলি আর রাতভর আরতির পর দশমীর সকালে পূজার মণ্ডপগুলোতে যেন নেমে এসেছে এক গভীর আবেগঘন পরিবেশ। দেবী দুর্গার বিদায়, ভক্তদের হৃদয়ে রেখে গেছে অপার শূন্যতা।

রাজশাহীর সাহেববাজার, বোয়ালিয়া, লক্ষ্মীপুর, মালোপাড়া, রাজপাড়া, বাগমারা থেকে শুরু করে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মণ্ডপগুলোতে আজ সকাল থেকেই ভক্ত-শুভানুধ্যায়ীরা ভিড় জমিয়েছেন। দেবীকে সিঁদুর পরানো আর অঞ্জলির দৃশ্যে অনেক নারীর চোখ ভিজে উঠেছে অশ্রুজলে। কারও ঠোঁটে প্রার্থনা— “মা আবার এসো, আগামী বছর আনন্দে মর্ত্যে ফিরে এসো।”

দশমী মানেই শুধু প্রতিমা বিসর্জন নয়, এর সঙ্গে মিশে আছে আবেগ, মিলন আর বিদায়ের রীতি। সকালে পূজা শেষে নারীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেছেন। মণ্ডপে মণ্ডপে কোলাকুলির দৃশ্য যেন ভক্তদের হৃদয়ের টানকে আরও ঘন করেছে।

বিকেলের পর থেকেই রাজশাহীর পদ্মার ঘাট ও বিভিন্ন জলাশয়ের দিকে দেবীর বিসর্জন শোভাযাত্রা শুরু হবে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের নাচ-গানের মধ্য দিয়ে প্রতিমা বিদায়ের আয়োজন চলছে। সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন স্থলে।

রাজশাহী ডিগ্রি কলেজের শিক্ষার্থী জয়িতা দাস বললেন, “দুর্গাপূজা মানেই আমাদের আনন্দের উৎসব। কিন্তু শেষ দিনে সব আনন্দের সঙ্গে মিশে যায় বিষাদের ছায়া। মনে হয় মা যেন সত্যিই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।”
অন্যদিকে বাগমারার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জানান, “আমরা সারা বছর অপেক্ষা করি এই কয়েকটা দিনের জন্য। কিন্তু মা চলে গেলে মনে হয় ঘরে শূন্যতা নেমে আসে।”

শহরজুড়ে বিজয়া দশমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পদ্মা নদীর ঘাটে বিসর্জনের জন্য করা হয়েছে বিশেষ প্রস্তুতি। রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও নিরাপত্তা টিম ছিল।

মণ্ডপে প্রতিমার সামনে শেষবারের মতো প্রণাম করে অনেকেই প্রতিজ্ঞা করেছেন, আগামী বছর আরও সুন্দরভাবে দুর্গোৎসবকে বরণ করবেন। পূজার শেষ প্রহরে ভক্তরা একস্বরেই বলছেন—
“আসছে বছর আবার হবে, মা আসবে নতুন আনন্দে।”

রাজশাহীর আকাশে তাই আজ উৎসবের সঙ্গে মিশেছে বিদায়ের সুর। ঢাকের বোল যেন একদিকে আনন্দের সমাপ্তি, অন্যদিকে নতুন প্রত্যাশার ডাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর