1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আপনার সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন” — নারী সমাবেশে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নাজমুল এইচ খান, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে সচেতন নারী সমাজের আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত নারী-অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন জানিয়ে বলেন, “এখানে যারা মা-বোনরা আছেন, আপনাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন।”

সমাবেশে সমাজসেবক রোখসানা হাবিব পলির সভাপতিত্বে বক্তব্যে তিনি আরও বলেন, “আপনাদের যত কষ্টই হোক, তাদের পড়ালেখার ব্যবস্থা করবেন। আমি শৈলকুপার জন্য চেষ্টা করবো যেন প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডার জন্ম নেয়।”

আসাদুজ্জামান তার বক্তব্যে অগ্রাধিকার হিসেবে তিনটি বিষয় নির্দেশ করেন — সন্তানদের শিক্ষার প্রতি জোর দেওয়া, সন্ধ্যাবেলার চলাফেরা নজরে রাখা এবং মাদক বিরোধী সজাগতা। তিনি বলেন, “আপনার সন্তান সন্ধ্যায় বাসায় ফিরে কেমন আচরণ করে—তার গতিবিধি লক্ষ্য রাখবেন। যাতে আপনার সন্তান মাদক সেবন না করে, মাদক সেবন করে ফিরে না আসে। কারণ আপনার ঘরে যদি মাদক সেবন ঢুকে পড়ে তাহলে আপনার পরিবারের জন্য সেটা সবচেয়ে বড় অশান্তির কারণ হবে।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আপনি যদি দেখেন আপনার সন্তান মাদকাসক্ত হয়েছে এবং নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমাকে ফোন দিন—আমি তাকে নিয়ন্ত্রণ করার সকল উপায় প্রয়োগ করব। তবুও ঐ ছেলেটার জীবন বাঁচানোই হবে প্রাথমিক উদ্দেশ্য। মাদকাসক্ত হলে শুধু আপনার অর্থনৈতিক ক্ষতি হবে না, আপনার ছেলের অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।”

মেয়েদের নিরাপত্তা নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “আপনার মেয়ে সন্তান যখন স্কুলে যাবে, যদি কোন ছেলে তাকে ইভটিজিং করে তাহলে আমাকে জানাবেন। ঐ বখাটের স্থান হবে শৈলকুপার আলো-বাতাস না—তার স্থান হবে ঝিনাইদহ কারাগার।” সমাবেশের শেষাংশে তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সমস্ত ভালো কাজের সারথী হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।”

সমাবেশে উপস্থিত নারীরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের প্রশংসা করেন ও স্থানীয় নারী শিক্ষার প্রসারে ও নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়ার আশ্বাস চান।স্থানীয় নেতারা বলেন, এই ধরনের সচেতনতামূলক বক্তব্য নারী-শিক্ষা ও সুরক্ষার প্রসারে গুরুত্ব বহন করে।

সমাবেশে স্থানীয় রাজনীতি, হিন্দু/মুসলিম সকল শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন এবং তারা শিক্ষার প্রসার ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর