1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিরাজগঞ্জে মহাসড়কে দুধর্ষ ডাকাতি : গ্রেফতার ৭

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মোঃ শরিফুল ইসলাম। রিপোর্টার

ঢাকা-সিরাজঞ্জ মহাসড়কের সায়েদাবাদের আলোচিত ডাকাতি মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা, লুন্ঠিত মোবাইল ও ডাকাতি কাজে ব্যবহৃত ০১ টি রামদা উদ্ধার করা হয়েছে।

গতকাল (৮ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন ।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত (৩ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ ‘যমুনা সেতু পশ্চিম’ থানাধীন সায়েদাবাদ এলাকাসংলগ্ন ঝাঐল ওভারব্রীজের পশ্চিমে ঢাকাগামী মহাসড়কের উপর ১০-১২ জনের অজ্ঞাতনামা একটি ডাকাত দল একটি প্রাইভেটকারকে থামিয়ে ডাকাতি সংঘটিত করে। এসময় তারা প্রাইভেটকারে থাকা লোকজনদের নিকট থেকে মোবাইল ফোন, স্বর্নালঙ্কার ও নগদ টাকাসহ আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায় । পরবর্তীতে এ ঘটানাটি একটি দৈনিক ‘যায়যায় দিন’ পত্রিকার ফেসবুক পেইজে মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও পর্যালোচনা করে দেখা যায় সেখানে ২০-৩০ বছর বয়সী একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। এই ঘটনায় ‘যমুনা সেতু পশ্চিম’ থানায় গত ৫ অক্টোবর অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

চাঞ্চল্যকর এই ডাকাতির মামলায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার এতে জড়িত ব্যক্তিদের সনাক্তে তাৎক্ষণিক একটি চৌকস টিম গঠন করেন। সিরাজগঞ্জ জেলা পুলিশ,ডিবি, কামারখন্দ থানার ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বয়ে গঠিত ঐ চৌকস টিমের দূরদর্শী কার্যক্রম এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নিবিড় তত্বাবধানের কারণে ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করা হয়। আসামীদের গ্রেফতারে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয় । এর মধ্যে গত ৬ অক্টোবর শাহ আলী(২৯) ও মোঃ বাবু (৩৫) কে গ্রেফতার করা হয়। পরদিন (৭ অক্টোবর) মোহাম্মদ আলী (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়, সর্বশেষ গতকাল (৮ অক্টোবর) আজাদুল মেম্বার (৩৭), মোঃ রাশিদুল (৩০), মোঃ আশরাফুল (২৩) ও মোঃ আইয়ুব (২৩) নামে আরো ৪ জনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে নগদ ২২হাজার ৫শত টাকা, তিনটি মোবাইল ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৩ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর