1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাতা বৃদ্ধির দাবিতে সিরাজগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ শরিফুল ইসলাম(স্টাফ রিপোর্টার)

শিক্ষকদের চলমান আ্দোলনের অংশ হিসেবে সিরাজগঞ্জেও প্রথম দিনের মত কর্মবিরতি পালন করছে শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) জেলার প্রতিটি স্কুলে ক্লাস বর্জন করে এ আন্দোলনে একাত্মতা প্রদর্শন করে তারা।

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা শতভাগ বেতন সরকার থেকে পেলেও তারা বাড়িভাড়া ও অন্যান্য ভাতা পান অতি সামান্য। একই শিক্ষাগত যোগ্যতা ও প্রায় সমকাঠিন্যের নিয়োগ পরিক্ষা দিয়ে নিয়োগ পেলেও সরকারি শিক্ষক ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক মর্যাদায় রয়ে গেছে বিস্তর পার্থক্য। তাই এ বৈষম্য দূরীকরণের জন্য গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । প্রাথমিকভাবে তারা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতা দাবি করে শান্তিপূর্ণ সমাবেশে করে। কিন্তু পুলিশ এতে সাউন্ডগ্রেনেডসহ,জলকামান ও লাঠিচার্জ করে।এতে বেশ কিছু শিক্ষক আহত ও আটক হয় । এরই প্রতিবাদে আজ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির ডাক দেয় শিক্ষক সংগঠনগুলো।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষকদের দেয়া প্রহসনের আশ্বাস ও গ্রেফতারের জবাব দিতে হবে।
এছাড়া তারা সরকারি শিক্ষকদের উদ্ধৃতি দিয়ে বলেন, “যেখানে সরকারি চাকরিজিবীদের মূল বেতনের ৪৫ বা ৫০ শতাংশ হারে বাড়ি ভাড়া দেয়া হয়, সেখানে বেসরকারি শিক্ষকদের ২০ শতাংশ দিতে কেনো এতো অবহেলা !
সামান্য দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন।যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুট হয় সেই দেশে শিক্ষকরা তাদের ন্যায্য দাবীর কথা বললেই রাষ্ট্র অপারগতা দেখায়।

বিরতির পালনকালে তারা রাষ্ট্রে শিক্ষকদের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আরো বলেন, “শিক্ষা হল জাতির মেরুদণ্ড আর শিক্ষক হল সেই শিক্ষার মেরুদন্ড, শিক্ষকদের অভুক্ত রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়! তাই দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর