1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিরাজগঞ্জ গুপীরপাড়ার রাস্তা- জলাবদ্ধতার যন্ত্রণায় জনজীবন স্থবির

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের গুপীরপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের আলোট এর রাস্তাটি যেন এখন জনদুর্ভোগের প্রতীক। ৫০০ মিটার দীর্ঘ এই রাস্তা এলাকাবাসীর জন্য এক যন্ত্রণার নাম হয়ে উঠেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক মানুষ, রিকশা-ভ্যান চালক—সবাইকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট।

বিগত কয়েক বছর ধরেই রাস্তাটি খানাখন্দে ভরা। অল্প বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতায় তলিয়ে যায় পুরো পথ। তখন স্থানীয়দের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে গ্রামের মানুষজন বাধ্য হয়ে বিকল্প পথে ঘুরে ২ থেকে ৩ কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করছেন।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ভাষায়—এই রাস্তা দিয়া এখন কেউ চলতে পারে না। একটু বৃষ্টি হলেই হাঁটাও যায় না, গাড়িও যায় না। বাচ্চারা স্কুলে যেতে না পেরে ঘরে বসে থাকে।

এলাকাবাসী জানায়, বিগত সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। নানান প্রকল্পের কথা শোনা গেলেও রাস্তাটি আজও আগের অবস্থায় পড়ে আছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে—হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, ভ্যান উল্টে যাওয়া, এমনকি অসুস্থ রোগী নিয়ে যাওয়ার সময় ভোগান্তি নিত্যদিনের বিষয়।

একজন বৃদ্ধ বাসিন্দা কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ল—কেউ মারা গেলেও এই রাস্তা দিয়া নেওয়ার উপায় নাই। পানিতে থাইকা মানুষ পড়ে যায়। কতবার বলছি, তবুও কেউ আসে না।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মহর আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। তার নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী মনে করেন, স্থানীয় প্রশাসনের উদাসীনতা এই সমস্যাকে আরও দীর্ঘস্থায়ী করছে।

সবশেষে স্থানীয়রা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের আশা—একদিন হয়তো তারা পাকা ও চলাচলযোগ্য একটি রাস্তা পাবেন, যা তাদের সন্তানদের স্কুলে পৌঁছে দেবে, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সাহায্য করবে, আর গ্রামের অর্থনৈতিক গতিশীলতাও ফিরিয়ে আনবে।

গুপীরপাড়া গ্রাম আজ উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে পড়েছে কেবল একটি রাস্তার অভাবে। অথচ এই ছোট্ট ৫০০ মিটার পথটাই হতে পারে পরিবর্তনের শুরু—যদি প্রশাসন ও জনপ্রতিনিধিরা বাস্তব উদ্যোগ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর