1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:১১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শিল্পী পলাশ সরকারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের হুমকি প্রদানের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

পাবনা সাঁথিয়া প্রতিনিধি :মো: আব্দুর রউফ

পাবনার সাঁথিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ আয়নাল হকের পুত্রবধু আশা খাতুন কে ধর্ষণ করার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে শিল্পী পলাশ সরকারের বিরুদ্ধে। এঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পুত্রবধুর ইজ্জত ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা রক্ষায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের প্রধান আয়নাল হক। এদিকে একজন শিল্পী কর্তৃক গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আয়নাল হক বলেন, দীর্ঘদিন যাবৎ পলাশ সরকারের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছে। উক্ত ঝামেলার পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর (বুধবার) সন্ধায় ঝগড়ার সৃষ্টি হলে একপর্যায়ে অভিযুক্ত পলাশ সরকার, সালাম ও নুর ইসলাম আমার পরিবারের লোকজনকে মারধর করে। এসময় অভিযুক্ত পলাশ সরকার আমার পুত্রবধু আশা কে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার হুমকি প্রদান করেন। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত শিল্পী পলাশ সরকার বলেন,মিথ্যা অভিযোগ এনে আমার মানহানী করা হচ্ছে। এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর