1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিরাজগঞ্জে সাত শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল: সাত বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে এবছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও আলিম পরীক্ষার ফলাফল শিক্ষাঙ্গনে হতাশার ঢেউ তুলেছে। জেলার পাঁচটি কলেজ ও দুইটি মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। ফলে এবছর মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে—যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

তথ্যসূত্রে জানা গেছে, শতভাগ ফেল করা কলেজগুলো হলো—শাহজাদপুর উপজেলার খুকনি মাল্টিলেটার হাইস্কুল অ্যান্ড কলেজ, শাহজাদপুর ড. মোজাহারুল ইসলাম মডেল কলেজ, সিরাজগঞ্জ সদরের ছোনগাছা মহিলা কলেজ, তাড়াশ উপজেলার মধুনগর আদিবাসী আদর্শ কলেজ, এবং রাণীরহাট আদর্শ কলেজ।
এছাড়া আলিম পরীক্ষায় ফেল করা মাদ্রাসা দুটি হলো—উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় এস অ্যান্ড বি ফাজিল মাদ্রাসা এবং বন্যাকান্দি আলিম মাদ্রাসা।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, “এই ফলাফল অত্যন্ত হতাশাজনক। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণার অভাবকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।”

অন্যদিকে শতভাগ ফেল করা কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোনে সাড়া দেননি।

শিক্ষা বিশ্লেষক ও সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, “এই ফল শুধু কয়েকটি প্রতিষ্ঠানের নয়, এটি পুরো জেলার শিক্ষাব্যবস্থার জন্য সতর্কবার্তা। শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, প্রশাসনিক নজরদারির অভাব এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহাই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।”

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয় না, শিক্ষক সংকট তীব্র, আর প্রাইভেট পড়ার সুযোগ না থাকায় তারা বাধ্য হয়ে প্রস্তুতিহীন অবস্থায় পরীক্ষায় অংশ নেয়।

গত সাত বছরে সিরাজগঞ্জে এতগুলো প্রতিষ্ঠানের শতভাগ ফেল করার নজির নেই। গত বছর এই সংখ্যা ছিল দুটি, এবার বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে।

শিক্ষাবিদরা বলছেন, এই ফলাফল শুধু পরিসংখ্যান নয়, এটি জেলার প্রান্তিক অঞ্চলে শিক্ষার মানের অবনতির এক কঠিন বাস্তবতা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পিছিয়ে পড়বে জেলার এক বৃহৎ শিক্ষার্থী গোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর