1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত শিক্ষক নেতারা,রণির শঙ্কা !

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মোঃ শরিফুল ইসলাম রিপোর্টার

অস্থায়ী টয়লেট নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক নেতারা। ভাতা বৃদ্ধির দাবিতে গত ১৬ অক্টোবর হতে অনশনরত শিক্ষকদের টয়লেট সুবিধা নিশ্চিত করার জন্য এ আহবান জানানো হয় ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১ টায় বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব মোঃ রবিউল ইসলাম এ আহ্বান জানান।

জানাযায়, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা ৯৭ ভাগ শিক্ষক সরকারি এমপিওভুক্ত।এসব শিক্ষকরা তাদের শতভাগ বেতন সরকার থেকে পান। তবে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন বেতন পাওয়া এসব শিক্ষক বাড়িভাড়া ও চিকিৎসাভাতাসহ অন্যান্য ভাতা পান অতি সামান্য ।তাই তারা দীর্ঘদিন যাবৎ এসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর হতে জাতীয় প্রেসক্লাবে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। তবে পুলিশের অনুরোধে কর্মসূচিটি গত ১৬ অক্টোবরে হতে প্রেসক্লাবের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানান্তর করা হয়। এদিকে সরকারের পক্ষ হতে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না্য আসায় এ আন্দোলন আরোও তীব্রতর হতে থাকে। দাবি আদায় না হওয়ায় ইতোমধ্যে শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বিপুল সংখ্যক পেশাদার শিক্ষক ও শিক্ষার্থীর স্বার্থসংশ্লিষ্ট আন্দোলন হওয়ায় এতে ব্যাপক লোকসমাগম ঘটে। এছাড়া প্রতিদিন অনশনকারী শিক্ষকের সংখ্যা আরও বেড়েই চলেছে। ফলে এ এলাকায় অনশনকারীদের টয়লেট সংকট দেখা দিয়েছে । তাই ন্যায্য দাবিতে অনশনকারী বাংলাদেশী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের বা তার আশেপাশের এলাকায় অস্হায়ী কিছু ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ।

এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের মূল বেতনের ২০শতাংশ বাড়িভাড়া,১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৫০ হতে ৭৫ শতাংশে উন্নীত না করা হলে আজ তারা কালো পতাকা মিছিল করবেন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে তারা শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে শিক্ষার্থীদের সামান্য দাবি না মানায় বাংলার প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছিলো। শিক্ষকদের এমন দীর্ঘস্থায়ী পরিকল্পনা দেখে এ বছর শিক্ষক আন্দোলনেও এমন ঘটনা পুনরাবৃত্তির আশংকা করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক,সাবেক এমপি ও সাংবাদিক গোলাম মওলা রনিসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর