1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শিক্ষকদের তোপের মুখে সরকারি অফিস আদেশ প্রত্যাহার

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মোঃ শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার)

২০ অক্টোবর ২০২৫, ৫.১৫ মি.

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষকদের তালিকা চেয়ে গতকাল জারি করা সরকারি অফিস আদেশ প্রত্যাহার করেছেন মাদারীপুরের জেলা শিক্ষা অফিসার। কেন্দ্রীয় শিক্ষক নেতাদের চাপের মুখে ওই অফিস আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটে তিনি এ তথ্য প্রকাশ করেন ।

জানাযায়, ভাতা বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষাকরা তাদের মূল বেতনের ২০% বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা’র দাবিতে গত ৯ দিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে।
কিন্তু দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এ শিক্ষক আন্দোলন নস্যাৎ করতে মাদারীপুরের জেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম গতকাল একটি অফিস আদেশ দেন। এতে আন্দোলনে অংশগ্রহণকারী মাদারীপুরের শিক্ষকদের তালিকা প্রেরণ করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছিলো।

তার এ কর্মকান্ডে স্থানীয় শিক্ষকরা তাৎক্ষণিকভাবে ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে বিষয়টি কেন্দ্রীয় শিক্ষক নেতাদের নজরে আসলে তারা তাকে আজ দুপুরের মধ্যে ওই অফিস আদেশ প্রত্যাহার করতে আল্টিমেটাম দেন।পরিস্থিতি বেগতিক হওয়ায় অনিবার্য কারণ দেখিয়ে অপর এক অফিস আদেশে আজ দুপুরে গতকালের জারি করা সেই অফিস আদেশ প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য, “শিক্ষা জনগনের মৌলিক অধিকার।পৃথিবীর সব দেশে শিক্ষা অবৈতনিক ও শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদাও সকল পেশাজীবীর উর্ধ্বে। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও এই সোনার বাংলার চিত্র রয়েছে তার উল্টো।” তাই শিক্ষকরা তাদের আর্থিক মর্যাদা বৈশ্বিক স্তরে নিতে ও শিক্ষাকে সকল নাগরিকের জন্য অবৈতনিক করতে উদ্যোগ গ্রহণ করেছে। এরই প্রথম ধাপ হিসাবে তারা তাদের জন্য নূন্যতম ভাতা চালুর দাবিতে আমরণ অনশন করেছেন ।

এমন সময়ে একজন ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তা হিসেবে আন্দোলনে সহযোগিতার পরিবর্তে তিনি আন্দোলনরতদের তালিকা চেয়ে অফিস আদেশ জারি করেন। ফলে শিক্ষক মহলের হুমকিসহ ব্যাপক সমালোচনার পাত্র হন মাদারীপুরের শিক্ষা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর