
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুলাবাদ গ্রামে বিষধর সাপের দংশনে শুভ দাস (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জয়ন্ত দাসের পুত্র। গতকাল রোববার সন্ধ্যায় আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে সে মৃত্যু বরন করে।নিহত শুভ দাস সদরপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। আজ দুপুরে তার মরদেহ নিজ বাড়ীতে এসে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।