1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাঁথিয়ায় নির্মাণের দুই বছর অতিবাহিত না হতেই ধ্বসে পড়েছে কালভার্টের সংযোগ সড়ক

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

পাবনা সাঁথিয়া প্রতিনিধি :মো:আব্দুর রউফ

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের শহীদনগর ইস্তারের বাড়ীর সামনে নির্মিত ১১ মিটার কালভার্ট নির্মাণের দুই বছর অতিবাহিত না হতেই ভেঙে পড়েছে দুপাশের সংযোগ সড়ক। ব্রিজটি এখন গ্রামবাসীর উপকার বা সুবিধার পরিবর্তে আতংকিত করে তুলেছে বসবাসকারীদের। ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ৪০ লক্ষ ৫০ হাজার ৭১১ টাকা ব্যয়ে ১১ মিটার কালভার্ট নির্মাণ করে বন্ধন কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মো: মোখলেছ।

স্থানীয়দের দাবি, নির্মাণের সময় কালভার্ট ও সংযোগ সড়কে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এমনকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কালভার্ট ও সংযোগ সড়ক নির্মাণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতিকে দায়ী করেন তারা।তারা বলেন,নির্মাণের মাত্র দুই বছরের মধ্যেই সংযোগ সড়ক ধ্বসে যাওয়ায় কালভার্ট টি আমাদের কোন উপকারে আসছে না।আমরা কয়েকটি পরিবার জন দুর্ভোগে রয়েছি। অনতিবিলম্বে ধ্বসে যাওয়া সংযোগ সড়ক মেরামতের দাবি জানান তারা।

এবিষয়ে বন্ধন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো: মোখলেছ রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি ।

এবিষয়ে সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন বলেন,ঠিকাদারের জামানত আছে জামানতের টাকা দিয়ে কাজ করে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর