
আনোয়ার হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর জংশনের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।
বিকেল ৩টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, “বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।