1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

চট্টগ্রাম: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই— এই জোরালো অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

বুধবার ৩০ অক্টোবর চট্টগ্রামের মুরাদপুরের জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংস্থার বিভাগীয় আলোচনা সভায় বক্তারা এই ঐক্যের আহ্বান জানান। সভায় সাংবাদিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গণি। তিনি বলেন, সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যকে অবশ্যই সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ সার্ভিস (বিএনএস)-এর চেয়ারম্যান ও নীতি নির্ধারক পরিষদের সদস্য মোঃ মনজুর হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এবং আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মাসুদ আলম সাগর, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নুরুল কবির।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ মহাসচিবের আগমনে গভীর আনন্দ প্রকাশ করেন। চট্টগ্রাম বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সংস্থার উন্নয়নে বদ্ধ পরিকর থাকার অঙ্গীকার করেন।

তাঁরা অভিমত ব্যক্ত করেন যে, প্রতিটি বিভাগ থেকে শুরু করে জেলা ও উপজেলায় কেন্দ্রীয় পরিষদের মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দের এমন নিয়মিত আগমন সদস্যদের মধ্যে ভাতৃত্ব বোধ এবং সংস্থার প্রতি আস্থাশীলতা আরও বহু গুণে বৃদ্ধি করবে এবং এটিই সংগঠনের কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর