1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বেপরোয়া গতির বাইকের ধাক্কায় ফরিদগঞ্জে প্রাণ হারালেন ব্যবসায়ী বাদশা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক স্থানীয় ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বছর বয়সী জিহাদসহ দু’জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা তালুকদার (৪৫) উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ও স্থানীয় ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়ী বাদশা তালুকদার তার নিত্যদিনের ব্যবসায়িক মালামাল নিয়ে মোটরসাইকেলে করে চান্দ্রা বাজারের দিকে যাচ্ছিলেন। মদনেরগাঁও এলাকায় পৌঁছানো মাত্রই বিপরীত দিক, অর্থাৎ চান্দ্রা বাজার অভিমুখ থেকে আসা ‘বেপরোয়া গতির’ অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের ভয়ংকর সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাদশা তালুকদার ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার বলেন, ‘বাদশা তালুকদার সকালে জীবিকার তাগিদে মোটরসাইকেল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাদশা ঘটনাস্থলে নিহত হন।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহ আলম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর