1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:০৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিরাজগঞ্জ-৫ আসনে পৌরঃ জামায়াতের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয় –

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগের সার্বিক দিকনির্দেশনায় , বেলকুচি পৌরসভা জামায়াতের উদ্যোগে, ভোটকেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে , দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ অক্টোবর (শুক্রবার ) সকালে বেলকুচির শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন, সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল হাসেম সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর, আরিফুল ইসলাম সোহেল, তিনি তার বক্তব্যে বলেন-

সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেড়িয়ে আসতে হবে ভোট চুরি-ডাকাতি, কেন্দ্র দখলসহ নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। ‘১০ হোন্ডা, ২০ টা গুণ্ডা; নির্বাচন ঠাণ্ডা’ এমন নৈরাজ্যকর পরিস্থিতি জনগণ আর দেখতে চায় না। ‘আমার ভোট আমি দেবো; যাকে খুশী তাকে দেবো’ সৃষ্টি করতে হবে এমন পরিবেশের। এজন্য দরকার আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
তবে জাতীয় নির্বাচনের পূর্বেই আগামী নভেম্বর মাসেই, জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট দিতে হবে, গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উক্ত কর্মশালায় বেলকুচি পৌরঃ জামায়াতের আমীর, মাওলানা গোলাম সারওয়ার এর সভাপতিত্তে ও সেক্রেটারি ডাক্তার সিরাজুল ইসলাম এর সঞ্চালনায়
বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নুর-উন-নবী সরকার।

উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম ।
ভোটকেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত উক্ত দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালায় বেলকুচি পৌরসভার ভোটকেন্দ্র ভিত্তিক প্রধান পোলিং এজেন্ট গন ও পৌরসভার বিভাগীয় দায়িত্বশীলগণ ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর