
রাজশাহী প্রতিনিধি: গোলাম রাব্বানী (সফল)
বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার,
তানোর রাজশাহী।
জনাব: বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আল আমিন, পিতা: মোঃ মোস্তফা প্রামাণিক, গ্রাম: তানোর কুঠিপাড়া, ডাকঘর: তানোর, উপজেলা: তানোর, জেলা: রাজশাহী এর স্থায়ী
বাসিন্দা। সম্প্রতি সংগঠিত ভয়াবহ বন্যায় তানোর বাজারে অবস্থিত আমার ডাবের দোকান ঘরটি সম্পূর্ণভাবে ধষ্মযাই যায়।
দোকানে থাকা ডাবসহ আসবাবপত্র পানিতে প্লাবিত হয়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সবকিছু ভেসে গিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। এর ফলে আমার ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আমি বর্তমানে চরম আর্থিক সংকটে হয়েছি।
অতএব, জনাবের নিকট বিনীত আবেদন এই যে, আমার দোকান ঘর পূর্ণনির্মাণ ও জীবিকা পুনরায় শুরু করার জন্য মানবিক সহানুভূতি প্রদর্শনপূর্বক যথাযথ আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এবং
জেলা: প্রশাসক এর কাছে বিনীত নিবেদন একটু সুদৃষ্টিতে দেখবেন আমি একজন অসহায় দরিদ্র মানুষ তাই আপনার মর্জি হই।
বিনীত
(মোঃ আল আমিন)