
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নওপাড়া গ্রামে খন্দকার বাড়ীতে হাসান খন্দকার ও রাজু খন্দকারের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। পরে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আলমগীর কবিরাজ, বিএনপি নেতা মির্জা ইমরান,নারী নেত্রী নারগিস আক্তার সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ সরোয়ার
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ০১৭৩১৭১১৯৪৭
তাং০৩.১১ ২৫