
মো: তুহিন ফয়েজ,
বিএনপির চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার সুস্থ্যতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদের মাঠে
এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে ও যুবদল নেতা আরিফ উল্লাহ মুন্সির সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে
বক্তব্য রাখেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম,আব্দুল গণি তপদার প্রমুখ ৷
দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করে বক্তারা বলেন, বিএনপি যাদের কে মনোনয়ন দিয়েছে এটাই ফাইনাল পরিবর্তনের কোন সুযেগ নাই সুতরাং বিভ্রান্ত না হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনারা ধানের শীষে ভোট চান কারণ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে ভয়ের কোন কারন নাই ৷
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম ৷
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক,মতলব উত্তর উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার,মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তপদার, সাধারণ সম্পাদক কবির সরকারসহ মতলব উত্তর উপজেলা ও মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃদ ৷