1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গজারিয়ায় জনতার হাতে আটক ৩ ডাকাত ২১ রাউন্ড কার্তুজ, রামদা ও পেট্রোল বোমা উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত
Oplus_16908288

বিশেষ প্রতিনিধি গজারিয়াঃ মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ৩ জন। এ সময় তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তবে আটককৃতদের দাবি তারা ডাকাত নয় প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে জনতার হাতে তুলে দিয়েছে।

বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) দিবাগত রাত আড়ইটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে আবু হানিফ (৪২), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারী ছেড়ে রাসেল (২৫) ও গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মুজাফফর বেপারীর ছেলে লোকমান (৩০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে গ্রাম পাহারার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে পাহারা শুরু করার পর রাত আড়াইটার দিকে গ্রামে ১০/১২জন লোকের উপস্থিতি টের পায় পাহারাদার দল। এ সময় তাদের ধাওয়া দেওয়া হলে কয়েকজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হয় ৩ জন। এ সময় আটককৃতদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩ টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গণধোলাই দিয়ে তাদের আটকে রাখে উত্তেজিত জনতা। পরে শুক্রবার সকাল নয়টার দিকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা.নূরে আলম জিকু বলেন, ‘ এ ঘটনায় আহত ৩ জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আহতদের লোকমান ও আবু হানিফের অবস্থা ভালো নয়। তাদের শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা ভেঙে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক্স-রে করতে দেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারব।’

তবে জনতার হাতে আটক লোকমান নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ‘ আমরা ডাকাত নই। আমাদের প্রতিপক্ষ নয়ন-পিয়াস গ্রুপের লোকজন গতকাল রাতে আমাদের মারধর ধরে জনতার হাতে তুলে দিয়েছে। এই ভোতা অস্ত্র, পেট্রোল বোমা নিয়ে কেউ ডাকাতি করতে আসে? এসব অস্ত্রও তাদের দেওয়া।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ‘ খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনতার হাতে আটক ৩ জনকে আমরা থানায় নিয়ে এসেছি। তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর