1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:১৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী ভারতীয় মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল অভিযানের নেতৃত্ব দেন জেসিও-নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন। ব্যাটালিয়ন সদর থেকে পশ্চিম-উত্তর দিকে অবস্থিত কানুনগো পাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

এ সময় টহল দল ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন ধরনের আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জিসহ বিভিন্ন চোরাচালানী মালামাল উদ্ধার করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় বিয়াল্লিশ হাজার সাতশ টাকা।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর