1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে সাংবাদিকের ঘরের তালা ভেঙে চুরি

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মতলব প্রতিনিধি সাংবাদিক তুহিন ফয়েজের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

ঘটনাটি মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নের এখলাসপুর (কালীতলা) গ্রামের তার বাড়িতে সংঘটিত হয়।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক তুহিন ফয়েজের পরিবার ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থাকতেন। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যান তিনি। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে এসে দেখতে পান তার ঘরের দরজার তালা ভাঙা।
ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং স্টিলের আলমারির তালা ভেঙে ভেতরে রাখা একটি ক্যামেরা, কিছু নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে।
চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মোল্লাসহ পার্শবর্তি প্রতিবেশিরা ঘটনাস্থল আসেন এবং দু:খ প্রকাশ করেন ৷
চুরির ঘটনায় সাংবাদিক তুহিন ফয়েজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক। পেশাগত কাজে প্রায়ই বাইরে থাকতে হয়। বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙা ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েছি। ক্যামেরাটি আমার পেশাগত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আমি আমাদের এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী কে তার মোবাইলে
ফোন দিয়ে আমার ঘড়ে চুরি সংগঠিত হওয়ার বিষয়টি তাকে অবহিত করলে তিনি দু:খ প্রকাশ করেন এবং আমাকে আইনগত সহযোগীতা নেওয়ার পরামর্শ দেন ৷

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর