1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদপুর-১ আসনে এনডিএফ প্রার্থী শাহ মুহাম্মদ আবু জাফরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : আব্দুল মতিন মুন্সী

ফরিদপুর-১ আসনে ১৮ দলীয় নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ মুহাম্মদ আবু জাফরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব আলফাডাঙ্গার আহ্বায়ক আরিফুজ্জামান হেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সচিব তৈবুর রহমান, যুগ্ম আহ্বায়ক এস কে রাজু, সিনিয়র সদস্য আরিফুজ্জামান চাকলাদার, সদস্য মুকুল শরীফ, ফেরদৌস খান, আরমানুজ্জামান রাজু ও নঈম হোসেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থেকে আগত সাংবাদিক আব্দুল মতিন মুন্সী ও মুহাম্মদ ইমরান খাঁন। শাহ্ মুহাম্মদ আবু জাফরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জিবালুর রহমান।
মতবিনিময় সভায় শাহ্ মুহাম্মদ আবু জাফর বলেন, “আমাকে যথাযথভাবে মূল্যায়ন না করায় মানসিক কষ্টে দল ত্যাগ করেছি। আমার নেতাকর্মীদের নিরাপত্তা ও মামলা-হামলা থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনা আমাকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।
আমার মতে, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে যেমন ভুল করেছিল, তেমনি আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করা ঠিক হচ্ছে না।”
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি যতবার দল পরিবর্তন করেছি, ফরিদপুর-১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীর জনগণের কল্যাণ ও ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেই করেছি। এই এলাকার জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর