1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:০৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল।

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

জিল্লুর রহমান সাগর
মাগুরা প্রতিনিধি

মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ছাত্রদলের আয়োজনে বুধবার বিকেলে শ্রীপুর বাস স্ট্যান্ড মাঠে এ কর্মসূচি পালিত হয়।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, ও আলমগীর হোসেন।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: এনায়েত ও সদস্য সচিব মো:হেমায়েত এর সঞ্চালনায় এ দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, , সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ ও সদস্য সচিব তুফান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সির জাহাঙ্গীর ও সদস্য সচিব বদরুল আলম লিটু, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো: মেহেদী হাসান অন্তর ও সদস্য সচিব রিংকু প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোকসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর