1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদপুরের বোয়ালমারীতে দুই সহোদরের করুণ জীবনসংগ্রাম

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

দুর্ঘটনায় পঙ্গুত্ব, অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা—একটি হুইলচেয়ারের জন্যও হাহাকার

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী উপজেলা প্রতিনিধি) :

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে আজ নীরবে কাঁদছে একটি পরিবার। পরিবারের দুই তরুণ সন্তান ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়ে আজ পঙ্গু, অসহায় এবং সমাজের দয়ার ওপর নির্ভরশীল।

মো. বাঁশি বিশ্বাসের বড় ছেলে মো. জাকির বিশ্বাস (৪০) চার সন্তানের জনক। একসময় পরিশ্রম করে সংসারের হাল ধরতেন তিনি। ছোট ছেলে মো. হাসান বিশ্বাস (৩০) এক সন্তানের জনক, পরিবারের ভরসার আরেকটি হাত। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা দুই ভাইয়ের জীবন একেবারে পাল্টে দিয়েছে।

দুর্ঘটনার পর দীর্ঘদিন চিকিৎসা চললেও প্রয়োজনীয় অর্থের অভাবে সেই চিকিৎসা এখন প্রায় বন্ধ। দুই ভাই বর্তমানে চলাফেরায় সম্পূর্ণ অক্ষম। বিছানা থেকে উঠতে পারেন না নিজেরা। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো—একটি হুইলচেয়ার না থাকায় তারা চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারছেন না।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের জীবন যেন এক অসহনীয় যুদ্ধ। কখনো ওষুধের অভাবে চিকিৎসা বন্ধ, কখনো খাবারের সংকট। সন্তানদের মুখের দিকে তাকিয়ে অসহায় বাবা-মা আর স্ত্রীদের চোখে শুধুই হতাশা আর কান্না। উপার্জনক্ষম মানুষ দু’জনই যখন অচল, তখন সংসারের প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়।

স্থানীয়রা জানান, এই পরিবারটি এখন মানবিক সহায়তার চরম প্রয়োজনে রয়েছে। একটি হুইলচেয়ার, নিয়মিত চিকিৎসা ও আর্থিক সহায়তা পেলে হয়তো দুই ভাই আবার কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
মানবিকতার খাতিরে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ভাই, স্বেচ্ছাসেবী সংগঠন ও দয়ালু মানুষদের কাছে আকুল আবেদন—এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। আপনার সামান্য সহায়তাই পারে দুটি পরিবারকে বাঁচার নতুন আশা দিতে।

সহায়তার জন্য যোগাযোগ
বিকাশ / নগদ: ০১৬৪৪৫১১৪৮১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর