1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা শ্রমিকদের মধ্যে ৩ জন নিহত, আহত ১৫

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে আজ সোমবার দুপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ধাক্কায় ডোবরা জনতা জুট মিলের শ্রমিকদের বহনকারী একটি পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনা ঘটেছে সোতাশী রেলক্রসিংয়ে। নিহতরা হলেন ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। আহতদের মধ্যে রয়েছেন চরবহ্নি গ্রামের হামজালা, রেখা বেগম, সুবুরন বেগম, আবু বকর ও দুই শিশু বাবুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফেরছিলেন। পথে সোতাশী রেলক্রসিংয়ে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় দুই ভাই ঘটনাস্থলেই মারা যান, আর হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, “তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর