1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমা- জমির দ্বন্দ্বে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-১৫

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও জমা-জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে দু,পক্ষের মধ্যে সংঘর্ষে  অন্তত ১৫ জন আহত হয়েছে।   মঙ্গলবার( ১৩ জানুয়ারী)  সকালে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র রামদা, ঢাল ও সড়কি নিয়ে ঝাপিয়ে পড়ে।  এতে নারী-পুরুষ সহ অন্তত ১৫  জন আহত হয়েছে। আহতরা নিকটস্থ চিকিৎসক ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।  

 প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,  ওই গ্রামের হাবিবুর রহমান  তালুকদার ও কবির খান দলের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও জমা- জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দু,পক্ষের মধ্যে একদফা সংঘর্ষ হয়। পরে মঙ্গলবার সকাল সকালেই দু,পক্ষ ঢাল,সরকি,রামদা,টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে।  ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত  সরইবাড়ি গ্রামে ও সরইবাড়ি কবর স্থান এর সড়কের পাশে  দাঁড়িয়ে প্রায় তু,পক্ষের মধ্যে  ২  ঘন্টা ব্যাপী  সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। এতে উভয় পক্ষের অন্তত নারী সহ ১৫: জন আহত হয়। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। । বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দুই দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খানকে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এই দুই পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাইল -০১৭৩১৭১১৯৪৭

১৩.০১.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর