1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

লামার ফাঁসিয়াখালীতে লাগাতার বন্য হাতির তান্ডবে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মুহাম্মদ এমরান
লামা-বান্দরবান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কন্টিনেন্টাল ট্রেডার্স রাবার বাগানে একদল বন্য হাতি তান্ডব চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

২৩ জানুয়ারী রাত্রে ২৮৬ নম্বর ফাঁসিয়াখালী মৌজার ৩ নম্বর সিট এর ২৫ একর রাবার বাগানের উপর তান্ডব চালায় এই পাহাড়ি হাতির দল। এতে প্রায় 200 এর উপরে টেপিং গাছ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।

কন্টিনেন্টাল ট্রেডার্স রাবার বাগানের ম্যানেজার আব্দুল মাজেদ বলেন, প্রতিনিয়ত রাতে একদল বন্য হাতি বাগানে ঢুকে তান্ডব চালাচ্ছে। হাতির ভয়ে কর্মচারীরা বাগানে রাত্রিযাপন করতে পারছেনা। ১০-১২টা হাতি নিয়মিত তান্ডব চালানোর ফলে বাগানের প্রচুর ক্ষতি হয়েছে। আজ সকালে আমি বাগানে গিয়ে একদল বন্য হাতিকে দেখতে পাই। হাতিগুলো তাড়ানোর পর বাগান ঘুরে দেখি ২০০ এর অধিক গাছ ভেঙ্গে ফেলেছে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, হাতির বিরুদ্ধে থানায় একটি জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তাসহ লামা বনবিভাগের সুদৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমার বিষয়টি তদন্ত পূর্বক সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

একই রাতে কুমারী নিচ পাড়া এলাকায় তসলিমা বেগম নামক এক অসহায় পরিবারের বাড়িতেও তান্ডব চালিয়েছে এই হাতির দল।
তসলিমা বেগম বলেন, রাতে আমার স্বামী  বাড়িতে ছিলো না। আমার ছোট্ট দুই শিশু সন্তান নিয়ে আমি বাড়িতে ছিলাম। রাতে হঠাৎ একদল পাহাড়ি হাতি এসে আমার বাড়িতে তান্ডব চালিয়েছে। এতে আমার বাড়ির একপাশ ভেঙ্গে গেছে। এবং আমার এক সন্তান ভয়ে অসুস্থ হয়ে গেছে। আমি সরকারের কাছে সহযোগিতা চাই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কন্টিনেন্টাল ট্রেডার্স রাবার বাগানে অনেকগুলো গাছ ভেঙ্গে নষ্ট করে ফেলেছে। এতে উক্ত বাগানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর