1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে ৯১০ পিস ইয়াবাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২১৫ বার পঠিত

শামীম আহমেদ জয় :

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযানে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ২টি জিআর সাজা পরোয়ানা এবং আরও ২টি জিআর পরোয়ানা কার্যকর ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে মতলব উত্তর থানার ওসি মো কামরুল হাসানে নেতৃত্বে এস আই জাফর, এস আই মাহফুজ রহমান সহ একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফতেপুর উত্তর পাড়ায় মো. ইমরুল হোসেন প্রধানের বসতঘরের ড্রয়িংরুম থেকে মো. জনি খান (৩৮) ও মো. ইমরুল হোসেন প্রধান (৪০) কে গ্রেপ্তার করা হয়।
দেহ তল্লাশীকালে মো. জনি খানের পরিহিত প্যান্টের পকেট থেকে ১২টি জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় অপরদিকে মো. ইমরুল হোসেন প্রধানের কাছ থেকে ৭টি জিপারযুক্ত পলিব্যাগে রাখা মোট ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৯১০ পিস।

এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-৫২ ও জিআর নং-৫২ (তারিখ: ২২ জানুয়ারি ২০২৬) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, মতলব উত্তর থানা এলাকায় মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিরা যতই কৌশলী হোক, কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এলাকাতে এবং জানাজায় জনি দীর্ঘদিন যাবত মাথাভাঙ্গা এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছে এবং তার চাচাতো ভাই ও এর সাথে জড়িত বলে জানা যায় তার চাচাতো ভাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক পোস্টে আছেন।

আটক হওয়ার পরে জনগণের প্রশ্ন ওঠে এতদিন কেন তাদেরকে গ্রেফতার করা হলো না তারা এলাকায় মাদক ব্যবসার বিস্তার ছড়িয়ে দিয়েছে ছোট ছোট ছেলের হাতে ইয়াবা তুলে দিয়েছে।

জনি মোহনপুর ইউনিয়ন যুবদল নেতার ভাই যুবদল নেতা সাথে জড়িত আছি কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর