1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:১৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় মামলার ২৪ ঘন্টায় লুন্ঠিত  মালামালসহ দেড় লাখ টাকাসহ ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) ফরিদপুরের ভাঙ্গায় আন্তজেলা ডাকাত চক্রের সদস্য ও  পেশাদার ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

ডাকাত সদস্যরা হলো চাঁদপুরের ষোলঘরের মিজান বেপারির ছেলে ফারুক হোসেন( ৩৮),বরিশালের বাবু গঞ্জের মৃত নুরু মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (২৭)ও ঢাকার জুরাইন এলাকার বাবুল মিয়ার ছেলে। এ সময় তাদের নিকট থেকে লুন্ঠিত নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার, একটি গরু,জবাই করা মাংস এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২ টি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনই  পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার  দুপুরে  অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু থানা চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত বর্ননা করেন।  সংবাদ সম্মেলনে তিনি জানান,  ভাঙ্গা উপজেলার হাইওয়ে সড়ক পথে সম্প্রতি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর গাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ সতর্ক অবস্থান নিয়ে  তৎপরতা চালায়।

 এর ধারাবাহিকতায় দুদিন আগে মাদারীপুরের  রাজৈর থানার ওবায়দুর শেখ পাবনার ঈশ্বরদীর হরণখোলা হাট থেকে তিনটি গরু কিনে একটি পিকআপ গাড়িতে যাওয়ার সময়  মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর পিকআপ গাড়িটি ডাকাতি করে নিয়ে যায়৷ এ সময় গরু ব্যবসায়ীদের নিকট থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হলে ভাঙা থানার  এসআই মশিউর রহমান, এসআই  মোশাররফ হোসেন এবং এসআই  মিজানুর রহমান অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে সংগ্রহ করা  ভিডিও চিত্র ও উন্নত প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পেশাদার ৩ ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে  একটি গরু, জবাই করা  দুটি গরুর ২৫ কেজি মাংস ও মাংস বিক্রির নগদ দেড়লাখ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত দুটি  পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭ 

তাং২৭.০১.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর