1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৩৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

প্রযুক্তি ব্যবসার আড়ালে অর্থপাচার, তিন মহাদেশে ব্যবসার প্রসার

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

সংগ্রহীত তথ্য:
একাওর নিউজ

নিয়ন্ত্রক সংস্থাকে ফাঁকি দিয়ে সিঙ্গাপুর ও দুবাইয়ে তিনটি কোম্পানি খুলেছেন, প্রযুক্তিখাতের উদ্যোক্তা- স্মার্ট টেকনোলজির জহিরুল ইসলাম। শুধু তাই নয়, দুবাইয়ের প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করছেন তিন মহাদেশে। যদিও তাদের এ সংক্রান্ত তথ্য নেই কেন্দ্রীয় ব্যাংক কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে। বছরখানেক আগে দুদক এনিয়ে কাজ শুরু করলেও, নেই অগ্রগতি।

আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানগুলোর একটি স্মার্ট টেকনোলজিস। নব্বইয়ের দশকে কম্পিউটার বিক্রির মাধ্যমে ব্যবসা শুরু করা প্রতিষ্ঠানটি এখন বিস্তৃত প্রযুক্তি, খাদ্য ও নির্মাণখাতে। আছে আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বও।

তবে, ব্যবসার আড়ালে, দুই ভাই জহিরুল ইসলাম ও মাঝহারুল ইসলামের বিষয়ে উদ্বেগজনক তথ্য পেয়েছে একাত্তর। যেমন, সরকারের অনুমতি না নিয়েই ২০০৯ সালে সিঙ্গাপুরে তারা গড়ে তোলেন স্টারসিড টেকনোলজি নামের একটি কোম্পানি।

যাতে প্রাথমিক মূলধন ছিল ছয় মিলিয়ন সিঙ্গাপুর ডলার। টাকায় প্রায় ৫৮ কোটি। এই কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুরেও প্রযুক্তি পণ্য সরবরাহের ব্যবসা করছেন জহিরুল ব্রাদারস। যাতে সমান মালিকানা দুই ভাইয়ের।

সিঙ্গাপুরের সরকারি দপ্তরের নথি বলছে, তুরস্কের নাগরিক পরিচয়ে এ কোম্পানি খুলেছেন জহিরুল ব্রাদারস। অর্থাৎ, সেজন্যও কোটি টাকা খরচ করেছেন এই দুই ভাই।

আরব আমিরাতের দুবাইয়েও একই ধরনের আরো দুটি কোম্পানি গড়ে তুলেছেন জহিরুল ব্রাদারস। এর মধ্যে সিমাল টেকনোলজি মিডল ইস্ট নিবন্ধন পায় ২০০২ সালে। যার ১৫ শতাংশের মালিক জহিরুল। বাকি ৮৫ শতাংশ মাজহারুল ইসলামের। এই কোম্পানির ব্যবসা বিস্তৃত আফ্রিকাসহ তিন মহাদেশে।

এছাড়া টুইনমস টেকনোলজি মিডল ইস্ট নামে রয়েছে আরো একটি কোম্পানি। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি দুবাই বিমানবন্দরের ফ্রি-জোন এলাকায় অবস্থিত। যার ব্যবসা বিস্তৃত কয়েকটি দেশে।

জহিরুল ব্রাদারসের এসব বিনিয়োগ ও আয়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরে খোঁজ নেয় একাত্তর। জানা যায়, ব্যবসার অনুমতি দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। হিসাব নেই আয়কর নথিতেও। এসব বিষয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও সাড়া দেননি জহিরুল ইসলাম।

টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অর্থ পাচারের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। অব্যাহত রাখতে হবে টাকা ফেরানোর প্রক্রিয়া।

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটরোববার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট
এদিকে, জহিরুল ইসলামের অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের মার্চে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে দুর্নীতি দমন কমিশন। কিন্তু তদন্তকারী কর্মকর্তা অবসরে যাওয়ায় অগ্রগতি নেই সেখানেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর