
প্রতিনিধি,মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহতের পরিবারের দাবি ধানের শীষ প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
শুক্রবার বিকেল তিনটার দিকে আধারা ইউনিয়নের চরআবদুল্লাহ গ্রামে পিটিয়ে আহত করা হয়।পরে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে জানায় নিহতের স্বজনরা।
নিহত ব্যক্তিরা নাম জসিমউদ্দিন নায়েব (৩০)। তিনি চর আব্দুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩(সদর-গজারিয়া)আসনের ফুটবল প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো.মহিউদ্দিনের সমর্থক ছিলেন।অভিযুক্তরা হলেন,ধানের শীষ প্রতীকের সমর্থক ও ওই গ্রামের ডাক্তার নাসির দেওয়ান ও তাঁর ছেলে শাকিল দেওয়ান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,নিহত জসিম উদ্দিন এবং তার পরিবারের লোকজন ফুটবল প্রতীকের সমর্থক ছিলেন। তারা বৃহস্পতিবার সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দেন। ওই গ্রামের ধানের শীষের সমর্থক ছিলেন ডাক্তার নাসির ও তাঁর ছেলে শাকিল। শুক্রবার বিকেল তিনটার দিকে জসীমউদ্দীন তাঁর বাবা মাফিক এবং তার বড় ভাই মশিউর নায়েবরা বাড়িতেই ছিলেন। সে সময় নাসির শাকিল,চোরা জসিম,জাহাঙ্গীর সরকারসহ ৫০-৬০ জনের একটি দল জসিম উদ্দিনের বাড়িতে যায়।সেখানে জসিম উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
জসিম উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের বড় ভাই মসিউর নায়েব রাত সাড়ে ৮ টার দিকে নাগরিক এক্সপ্রেস কে বলেন,আমরা ফুটবলের নির্বাচন করেছিলাম। এটাই আমাদের একমাত্র দোষ ছিল। আমরা কখনো কারো সাথে অন্যায় করিনী।কারো সঙ্গে কোন শত্রুতাও ছিল না। বিএনপির বিদ্রোহী নির্বাচন করায় ধানের শীষের নাসির ডাক্তার ও তাঁর ছেলে শাকিলরা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলল।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় মারা গেছে জসিম।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম রাত নয়টার দিকে নাগরিক এক্সপ্রেস কে বলেন, পূর্ব বিরোধ এবং নির্বাচনী দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে শুনেছি। ঘটনার এ ঘটনা শোনার পরও ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে জয় লাভ করেছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.কামরুজ্জামান। বিদ্রোহী প্রার্থী হিসেবে ফুটবল প্রথীক নিয়ে নির্বাচন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বহিস্কৃত সদস্য সচিব
মো.মহিউদ্দিন।